...|...|...

বিশ্ব

সৌদিতে ‘রেড অ্যালার্ট’ জারি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, সকাল ১০:২০ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:০৬
Shares
সৌদিতে ‘রেড অ্যালার্ট’ জারি

ছবি: সংগৃহীত

সৌদির মক্কা প্রদেশের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণের আশঙ্কায় ‘রেড অ্যালার্ট’ বা সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র। একই সাথে বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে সৌদি সিভিল ডিফেন্স। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) অঞ্চলটির সম্ভাব্য আবহাওয়া পরিস্থিতি নিয়ে সৌদি সিভিল ডিফেন্সের প্রকাশিত এক সতর্কবার্তায় এই নির্দেশিকা দেওয়া হয়। খবর আনাদোলু এজেন্সির।

বৃষ্টিপাতের সময় বাসিন্দাদের অত্যন্ত সতর্ক থাকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া নিরাপত্তা নির্দেশিকাগুলো মেনে চলার আহ্বান জানিয়েছে সিভিল ডিফেন্স।

এছাড়া নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে জলাবদ্ধ এলাকা, উপত্যকা এবং বাঁধের আশপাশ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ‘রেড অ্যালার্ট’ হলো আবহাওয়া কেন্দ্রের সর্বোচ্চ স্তরের সতর্কতা, যা এমন আবহাওয়া পরিস্থিতির ক্ষেত্রে জারি করা হয় যখন চরম সতর্কতা অবলম্বন করা প্রয়োজন হয়ে পড়ে।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই মক্কা প্রদেশে অস্থির আবহাওয়া এবং বিভিন্ন মাত্রার বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে।

এর আগে, গত ২১ আগস্ট কেন্দ্রটি আল-আরদিয়াত এবং আল-কুনফুদাহ প্রদেশে তীব্র বাতাস, শিলাবৃষ্টি, বজ্রপাত ও আকস্মিক বন্যার ঝুঁকির পাশাপাশি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে সতর্কবার্তা জারি করেছিল।