সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশিকে দ্রুতই দেশে ফেরানো প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সোমাবর (১৯ অক্টোবর) দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের লাগেজ বহনে ভোগান্তি কমাতে ২০০ ট্রলি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ওমরা ভিসায় আটকেপড়া যাত্রীদের ফেরাতে কাজ করছে বাংলাদেশ হাইকমিশনার। সৌদিতে অবস্থা ঝুঁকিপূর্ণ থাকায় নিরাপত্তার সাথে কাজ করছেন তারা।
এ সময় বাংলাদেশ-জাপানের মধ্যে কর্মী নিয়োগের চুক্তিটি এক বছরের মধ্যে বাস্তবায়নের দাবি করেন মন্ত্রী।
তিনি জানান, চুক্তি বাস্তবায়ন হলে দক্ষ শ্রমিক পাঠানো হবে জাপানে। আর এতে দীর্ঘমেয়াদি হবে শ্রমিকদের জাপানে অবস্থানের সময়। এমনি জাপানের নাগরিকদের মতোই সব আইনি সুবিধাও পাবে বাংলাদেশের শ্রমিকরা।


