হাসিনা আমলের চোর-সন্ত্রাসী-মানি লন্ডারারদের দেশে ফিরিয়ে আনা সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, সৌদি আরবে দুজন বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দুই দেশের মধ্যে তথ্য আদান-প্রদানের ফাঁক আছে। সে কারণে সৌদি রাষ্ট্রদূতের কাছে ঘটনার বিস্তারিত জানতে চেয়েছে বাংলাদেশ।

