সাবেক সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদের সাবেক ব্যক্তিগত সহকারী রেজাউল করিমকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে দেওয়ানগঞ্জ পৌর শহরের কেন্দ্রীয় কালী মন্দির এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রেজাউল করিম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেওয়ানগঞ্জ উপজেলা শাখার ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। আবুল কালাম আজাদ জামালপুর-১ (দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।
পুলিশ জানায়, রেজাউল করিম দায়ের করা নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। তিনি জানান, পূর্বের ওই নাশকতা মামলায় গ্রেফতারের পর রেজাউল করিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


