দেশের ফুটবলের পৃষ্ঠপোষকতায় নিজেদের সম্পৃক্ততা আরও বাড়িয়েছে ওয়ালটন। এবার ঢাকায় অনুষ্ঠেয় ১৫তম সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর ‘পাওয়ার্ড বাই স্পন্সর’ হিসেবে যুক্ত হয়েছে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন ফ্যান।
আগামী শুক্রবার (৫ নভেম্বর) রাজধানীর জাতীয় স্টেডিয়ামে ছয় দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলের এই প্রতিযোগিতা। আগামী ১৭ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের। আট বছর পর বাংলাদেশে ফিরছে সাফ চ্যাম্পিয়নশিপ। ঘরের মাঠে জাতীয় দলের খেলা ঘিরে ফুটবলপ্রেমীদের প্রত্যাশার এই আয়োজনে পৃষ্ঠপোষক হিসেবে থাকছে ওয়ালটন ফ্যান।
টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে রয়েছে স্বাগতিক বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে ‘বি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে ভারত, মালদ্বীপ ও পাকিস্তান।
উদ্বোধনী দিনে বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। একই দিন রাত ৮টায় ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বাংলাদেশ। গ্রুপ পর্বে ১১ নভেম্বর রাত ৮টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিকরা। দুই গ্রুপের শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে। আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে শেষ চারের দুটি ম্যাচ।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিন ধরে পৃষ্ঠপোষকতা করে আসছে ওয়ালটন। জাতীয় পুরুষ ও নারী ফুটবল দলের বিভিন্ন আন্তর্জাতিক আয়োজনেও প্রতিষ্ঠানটির সহযোগিতা রয়েছে। সাম্প্রতিক সময়ে নারী ফুটবল এবং জাতীয় দলের আন্তর্জাতিক ম্যাচগুলোতে পৃষ্ঠপোষকতার মাধ্যমে এই সম্পৃক্ততা অব্যাহত রেখেছে তারা।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ বলেন, ফুটবল বাংলাদেশের মানুষের আবেগ ও ভালোবাসার সঙ্গে মিশে আছে। সেই ভালোবাসার জায়গা থেকেই দীর্ঘদিন ধরে দেশের পুরুষ ও নারী ফুটবলের পাশে রয়েছে ওয়ালটন। সাফ চ্যাম্পিয়নশিপের মতো গুরুত্বপূর্ণ আয়োজনে ওয়ালটন ফ্যানকে যুক্ত করতে পেরে তারা আনন্দিত। এই প্রতিযোগিতা তরুণদের ফুটবলের প্রতি আরও আগ্রহী করবে এবং বাংলাদেশ দলের সাফল্য দেশের ফুটবলপ্রেমীদের আনন্দ দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের নারী ফুটবলের ত্রিদেশীয় টুর্নামেন্টে কো-স্পন্সর ছিল ওয়ালটন। একই বছর ১৮ নভেম্বর অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত ফুটবল ম্যাচে অ্যাসোসিয়েট স্পন্সর হিসেবে যুক্ত ছিল ওয়ালটন ফ্যান। এ ছাড়া ৯ অক্টোবর হংকংয়ে অনুষ্ঠিত বাংলাদেশ-হংকং ম্যাচেও কো-স্পন্সর ছিল প্রতিষ্ঠানটি। এশিয়ান কাপ বাছাইপর্ব ২০২৫-২৬-এর বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচেও পৃষ্ঠপোষকতা করেছে ওয়ালটন বিএলডিসি ফ্যান।
নারী ফুটবলের উন্নয়নেও দীর্ঘদিন ধরে সহযোগিতা করে আসছে প্রতিষ্ঠানটি। ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের পৃষ্ঠপোষক ছিল ওয়ালটন। ওই সময় দলের ক্রীড়াসামগ্রী কেনার জন্য আর্থিক সহায়তাও দেওয়া হয়। পরবর্তী সময়ে বাংলাদেশ নারী দলের সিঙ্গাপুর সফর এবং অনূর্ধ্ব-১৬ নারী দলের চীন সফরেও ক্রীড়াসামগ্রী দিয়ে সহযোগিতা করে প্রতিষ্ঠানটি।
এ ছাড়া নারী ফুটবলারদের সাফল্য উদ্যাপন ও উৎসাহিত করার উদ্যোগেও পাশে ছিল ওয়ালটন। ২০১৬ সালের সাফ নারী চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হওয়া বাংলাদেশ দলকে বাফুফের সঙ্গে যৌথভাবে সংবর্ধনা দেয় প্রতিষ্ঠানটি। ২০১৮ সালের সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হওয়া দলকেও সংবর্ধনা দেওয়া হয়।
জাতীয় পুরুষ ও নারী ফুটবল দলের আন্তর্জাতিক ম্যাচসহ বিভিন্ন পর্যায়ের প্রতিযোগিতায় ওয়ালটনের পৃষ্ঠপোষকতার ধারাবাহিকতায় সাফ চ্যাম্পিয়নশিপে ওয়ালটন ফ্যানের যুক্ত হওয়াকে নতুন সংযোজন হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি।

