...|...|...

কর্পোরেট

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন চট্টগ্রামের রীমা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৫৪
Shares
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন চট্টগ্রামের রীমা

সৌজন্য ছবি।

ওয়ালটনের একটি ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি ইলেকট্রনিক পণ্য উপহার পেয়েছেন চট্টগ্রামের গৃহিণী আসমা সুলতানা রীমা। ওয়ালটনের চলমান ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’-এর আওতায় ঘোষিত ‘ওয়ালটন হাউজফুল অফার’-এর মাধ্যমে এসব উপহার পেয়েছেন তিনি।

রীমার উপহারের তালিকায় রয়েছে ফ্রিজ, এয়ার কন্ডিশনার (এসি), স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, লাইট, রুম হিটার, স্মার্টফোন ও সাউন্ডবারসহ বিভিন্ন পণ্য।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের বোয়ালখালীর গোমদণ্ডী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে রীমার হাতে উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন চিত্রনায়ক আমিন খান ও মডেল-অভিনেত্রী সাফিয়া আয়মান।

অনুষ্ঠানে ওয়ালটনের ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং পরিবেশক প্রতিষ্ঠান ‘ইলেকট্রনিক্স বাজার’-এর স্বত্বাধিকারী এস এম জামাল উদ্দিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, বোয়ালখালীর বুড়িপুকুরপাড় এলাকার ওয়ালটন পরিবেশক প্রতিষ্ঠান ‘ইলেকট্রনিক্স বাজার’ থেকে একটি ফ্রিজ কেনেন আসমা সুলতানা রীমা। কেনার পর ফ্রিজের বারকোড, নিজের নাম ও মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে ডিজিটাল নিবন্ধন সম্পন্ন করেন তিনি। নিবন্ধনের পরপরই ওয়ালটনের পক্ষ থেকে তার মোবাইল ফোনে ঘরভর্তি উপহার পাওয়ার বিষয়টি জানিয়ে এসএমএস পাঠানো হয়।

উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রীমা বলেন, ওয়ালটনের একটি ফ্রিজ কিনে এসি, টেলিভিশন ও ওয়াশিং মেশিনের মতো প্রয়োজনীয় পণ্যসহ অনেক কিছু উপহার পেয়েছেন। বিষয়টি তার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে। এসব উপহারে তার ঘর সত্যিকার অর্থেই ভরে উঠেছে বলেও জানান তিনি।

ওয়ালটন সূত্রে জানা গেছে, শীত মৌসুম সামনে রেখে গত ১৭ নভেম্বর থেকে দেশব্যাপী ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’ শুরু করেছে প্রতিষ্ঠানটি। এর আওতায় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের যেকোনো ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, টেলিভিশন, এসি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল নিবন্ধন করলেই ক্রেতারা ঘরভর্তি পণ্য উপহার পাওয়ার সুযোগ পাচ্ছেন। এ ছাড়া রয়েছে বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাক ও অন্যান্য নিশ্চিত উপহার জেতার সুযোগ।

গ্রাহকসেবা আরও সহজ ও দ্রুত করতে ডিজিটাল কাস্টমার ডেটাবেজ তৈরির উদ্যোগ নিয়েছে ওয়ালটন। এর মাধ্যমে ক্রেতাদের প্রয়োজনীয় তথ্য প্রতিষ্ঠানের নিজস্ব সার্ভারে সংরক্ষিত থাকে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে সহজে সেবা নেওয়া সম্ভব হয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।