...|...|...

চট্টগ্রাম

সাতকানিয়ায় মীমাংসা বৈঠকে তরুণ খুন, গ্রেফতার ১

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:২২
Shares
সাতকানিয়ায় মীমাংসা বৈঠকে তরুণ খুন, গ্রেফতার ১

চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্ববিরোধের মীমাংসা করতে বসা বৈঠকে মোহাম্মদ হামিম (১৯) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোহান উদ্দিন (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার কেরানিহাট সিটি সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পূর্ববিরোধের জেরে কয়েকজনের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য রাতে কেরানিহাট সিটি সেন্টার এলাকায় বৈঠক বসে। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে হামিমকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ছুরিকাঘাতে হামিম নামে এক কিশোর নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ হত্যায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করে।

হত্যাকাণ্ডের কারণ কী এবং ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।