...|...|...

জাতীয়

সাংবাদিক তৌফিক ইমরোজের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, রাত ১০:৩৩ | আপডেট: ৩ অক্টোবর ২০২৬, সকাল ৯:০৪
Shares
সাংবাদিক তৌফিক ইমরোজের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

সাংবাদিক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২ অক্টোবর) রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এক বার্তায় এ তথ্য জানান।

শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। একইসাথে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

তৌফিক ইমরোজ খালিদীর সাংবাদিকতা জীবনের অবদানের কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, দেশের অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার বিকাশে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ, সজ্জন ও বরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্বকে হারিয়েছে। সাংবাদিকতা ও গণমাধ্যমে তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

শোকবার্তায় তৌফিক ইমরোজ খালিদীর সাথে নিজের ব্যক্তিগত স্মৃতিও শ্রদ্ধার সাথে স্মরণ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, এই সাংবাদিকের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তার মৃত্যুতে তিনি গভীরভাবে মর্মাহত ও শোকাহত।