...|...|...

চাকরি

সরাসরি কারখানায় নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, মোবাইলে আবেদন করবেন যেভাবে

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, দুপুর ১২:০৩
Shares
সরাসরি কারখানায় নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, মোবাইলে আবেদন করবেন যেভাবে

ছবি: সংগৃহীত

স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইলস পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেওয়া হবে। গত ৫ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নির্বাচিত প্রার্থী মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার টেক্সটাইলস পিএলসি

চাকরির ধরন: বেসরকারি চাকরি

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

বিভাগ: এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স

পদসংখ্যা: নির্ধারিত নয়

লোকবল নিয়োগ: নির্ধারিত নয়

প্রকাশের তারিখ: ৫ নভেম্বর ২০২৬

আবেদন শুরুর তারিখ: ৫ নভেম্বর ২০২৬

আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৬

আবেদনের মাধ্যম: অনলাইন

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় শিক্ষা অনুষদে স্নাতক ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: উৎপাদন কারখানার পরিবেশে সরাসরি কাজ করার বাস্তব দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর।

কর্মস্থল: যেকোনো জায়গায়।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।

আবেদন যেভাবে

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে এবং আবেদন করতে [এখানে ক্লিক করুন]।

প্রতিষ্ঠানের ওয়েবসাইট: https://textile.squaregroup.com

আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৬।