...|...|...

জাতীয়

সরকার মাদ্রাসা শিক্ষার উন্নয়নে বদ্ধপরিকর: সমাজকল্যাণমন্ত্রী

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, রাত ৮:৫২
Shares
সরকার মাদ্রাসা শিক্ষার উন্নয়নে বদ্ধপরিকর: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। ছবি: সংগৃহীত

সরকার মাদ্রাসা শিক্ষার উন্নয়নে বদ্ধপরিকর বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘আমরা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে টেকসই ও যুগোপযোগী করার মাধ্যমে আলেম সমাজকে স্বকীয় মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে চাই।’

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি আল-জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া মাদ্রাসায় দুই দিনব্যাপী বার্ষিক সভার দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, সরকার প্রতি মাসে লাখ লাখ বাবা-মা’হীন শিক্ষার্থীর ভরণপোষণের জন্য কোটি কোটি টাকা ব্যয় করছে। এরই ধারাবাহিকতায় মাদ্রাসা শিক্ষার প্রসারে ক্যাপিটেশন গ্রান্টের আওতায় দ্বীনি শিক্ষা খাতে আরও এক লাখ শিক্ষার্থী অন্তর্ভুক্ত করা হবে।

এ অনুষ্ঠানে আল্লামা মুস্তাকুন্নবী কাসেমী, মীর গ্রুপের চেয়ারম্যান এমএ সালাম, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালক আহমদুল হক আহমদ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম ওয়াসার বোর্ড চেয়ারম্যান ইদ্রিস মিয়া, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম এবং বিশিষ্ট ব্যবসায়ী সামশুল আলম রোটারী ক্লাব অব চট্টগ্রাম সিটির সভাপতি রোটারিয়ান নাজমুল হক বিশেষ অতিথি ছিলেন।