...|...|...

জাতীয়

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে ক্লিনিক নয়

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:১৮
Shares
সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে ক্লিনিক নয়

স্বাস্থ্য অধিদফতর। ছবি: সংগৃহীত

সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিক স্থাপনের অনুমতি দেওয়া হবে না। একইসাথে এ সীমানার মধ্যে থাকা বিদ্যমান বেসরকারি ক্লিনিকে সরকারি হাসপাতালের চিকিৎসকরা প্র্যাকটিস করতে পারবেন না।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এমন নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদফতর।

অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিকসমূহ বিভাগের পরিচালক ডা. মো. নূরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, ১৭ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাস্থ্যসেবার মান উন্নয়নবিষয়ক সভার কার্যবিবরণীর ৬ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো ওই কার্যবিবরণীর আলোকে সিদ্ধান্তটি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।