...|...|...

সারাদেশ

সম্পত্তির ভাগ না পেয়ে বাবার দাফনে বাধা দিলেন মেয়ে

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৩৪
Shares
সম্পত্তির ভাগ না পেয়ে বাবার দাফনে বাধা দিলেন মেয়ে

সম্পত্তির ভাগ না পেয়ে বাবার দাফনে বাধা দিলেন মেয়ে। ছবি: টাইমস টুডে

বাবার মৃত্যুর পর সম্পত্তির ভাগ নিয়ে ভাই-বোনের বিরোধ। আর সেই বিরোধের জেরে বাবার দাফন সম্পন্ন করা নিয়েই তৈরি হয়েছে উত্তেজনাকর পরিস্থিতি। সম্পত্তির ন্যায্য অংশ বুঝে না পাওয়া পর্যন্ত বাবার দাফন করতে দেবেন না বলে দাবি করেছেন মেয়ে হালিমা বেগম। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিহত ব্যক্তি নাজির উদ্দিন বেপারী। তার ছেলে ইদ্রিস আলী ও মেয়ে হালিমা বেগম। মেয়ের অভিযোগ, বাবার অসুস্থতার সুযোগ নিয়ে তার ভাই ইদ্রিস আলী বাবার কাছ থেকে সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছেন। এতে তিনি বাবার সম্পত্তির কোনো অংশ পাননি বলে দাবি করেন হালিমা।

স্থানীয় সূত্রে জানা যায়, নাজির উদ্দিন বেপারীর মৃত্যুর পর তার দাফন সম্পন্ন করার জন্য মাইকিং করে এলাকাবাসীকে জানানো হয়। কিন্তু দাফনের প্রস্তুতির মধ্যেই সম্পত্তির ভাগ নিয়ে আপত্তি তোলেন মেয়ে হালিমা বেগম। 

তার দাবি, বাবার সম্পত্তি থেকে তার ন্যায্য অংশ বুঝিয়ে দিতে হবে। অন্যথায় বাবার কাফন ও জানাজা সম্পন্ন করতে দেবেন না।

‎‎এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুর রহমান হাবিব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে