...|...|...

চাকরি

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৩২
Shares
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন

ছবি: সংগৃহীত

সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। ৭টি পদে ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হবে ৩০ নভেম্বর থেকে। আবেদন করা যাবে ২০ নভেম্বর পযর্ন্ত। ১৩তম, ১৪তম, ১৬তম ও ২০তম গ্রেডের এসব পদে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

সোমবার (২৩ নভেম্বর) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: সমাজকল্যাণ মন্ত্রণালয়।

পদ ও যোগ্যতার বিবরণ:

১. অপারেটর সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার; পদসংখ্যা: ৪টি।
গ্রেড: ১৩; বেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। এ ছাড়া কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 

২. কম্পিউটার অপারেটর; পদসংখ্যা: ২টি।
গ্রেড: ১৩; বেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

৩. ক্যাশিয়ার; পদসংখ্যা: ১টি।
গ্রেড: ১৪; বেতন স্কেল: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ সংশ্লিষ্ট কাজে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৪. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক; পদসংখ্যা: ৫টি।
গ্রেড: ১৬; বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। এ ছাড়া কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৫. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (হিসাব কোষের জন্য সংরক্ষিত); পদসংখ্যা: ১টি।
গ্রেড: ১৬; বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 

৬. ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর; পদসংখ্যা: ১টি।
গ্রেড: ১৬; বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

৭. অফিস সহায়ক; পদসংখ্যা: ১৯টি।
গ্রেড: ২০; বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর। তবে ১ ও ৪ নম্বর পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। 

আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জসহ ১ থেকে ৬ নম্বর পদের জন্য পরীক্ষার ফি ১১২ টাকা, ৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা। তবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সব পদের জন্য আবেদন ফি ৫৬ টাকা।