...|...|...

চাকরি

ঢাকায় চাকরি দেবে ওয়ালটন, লাগবে যেসব যোগ্যতা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, দুপুর ১:০২
Shares
ঢাকায় চাকরি দেবে ওয়ালটন, লাগবে যেসব যোগ্যতা

ছবি:’ সংগৃহীত

জনবল নিয়োগ দেবে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটি ওরাকল সার্টিফাইড প্রফেশনাল পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন শুরু ২৪ নভেম্বর থেকে এবংআবেদন শেষ হবে ১০ ডিসেম্বর। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। 

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: ওরাকল সার্টিফাইড প্রফেশনাল
পদসংখ্যা: ১টি 

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি/এমএসসি 
অন্যান্য যোগ্যতা: অরাকল ই-বিজনেস স্যুট (EBS) ও অ্যাপস ডিবিএ (APPS DBA) বিষয়ে কাজের দক্ষতা। 
অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: কমপক্ষে ২২ বছর 

কর্মস্থল: ঢাকা 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: গ্র্যাচুইটি, মুনাফার অংশ, পারফরম্যান্স বোনাস, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।