...|...|...

চাকরি

আকর্ষণীয় বেতনে লোকবল নেবে যমুনা ইলেকট্রনিক্স

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, সকাল ১১:৩৭
Shares
আকর্ষণীয় বেতনে লোকবল নেবে যমুনা ইলেকট্রনিক্স

ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। বাণিজ্যিক প্রতিষ্ঠানটির মেইনটেনেন্স (মেকানিক্যাল) বিভাগ এজিএম পদে জনবল নিয়োগ দেবে। এরই মধ্যে ২৪ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।

আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড
পদের নাম: এজিএম
বিভাগ: মেইনটেনেন্স (মেকানিক্যাল)
পদসংখ্যা: ১টি 

শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি 
অন্যান্য যোগ্যতা: প্রিভেন্টিভ , প্রেডিক্টিভ এবং ব্রেকডাউন রক্ষণাবেক্ষণ বিষয়ে কারিগরি জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ১০ থেকে ১২ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: ৩৫ থেকে ৪৫ বছর 

কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)
বেতন:  ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজার টাকা (মাসিক) 
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী