...|...|...

জাতীয়

সচিবালয় স্থানান্তর হচ্ছে আগারগাঁওয়ে

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, বিকেল ৩:১৫ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৩৩
Shares
সচিবালয় স্থানান্তর হচ্ছে আগারগাঁওয়ে

ছবি: সংগৃহীত

বর্তমান সরকারের মেয়াদে আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন নিয়ে ডাকা সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. ওবায়দুর রহমানসহ অনেকে।

স্থান সংকুলান না হওয়ায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে বর্তমান সচিবালয়ে আরেকটি ২১ তলা ভবন নির্মাণের প্রস্তাব দেয়া হয়েছিল। সে প্রস্তাব ফিরিয়ে দিয়ে, আগারগাঁয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে নতুন করে সচিবালয় তৈরি করা যায় কিনা এ বিষয়ে একটি সম্ভাব্যতা যাচাই নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

পরে চার মাস ধরে পরিকল্পনা ও পরীক্ষা নিরীক্ষা শেষে মঙ্গলবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের জানান, সচিবালয় স্থানান্তর হতে যাচ্ছে আগারগাঁয়েই। এজন্য প্রয়োজনীয় প্রস্তাব গ্রহণ করা হয়েছে। আগামী মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে জানান তিনি।