...|...|...

সারাদেশ

শ্রীমঙ্গলে এনসিপি নেতাদের গাড়িবহর আটকে দিল পুলিশ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, বিকেল ৫:২২ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:৪৬
Shares
শ্রীমঙ্গলে এনসিপি নেতাদের গাড়িবহর আটকে দিল পুলিশ

ছবি: সংগৃহীত

হবিগঞ্জে জারি হওয়া ১৪৪ ধারার প্রেক্ষাপটে হবিগঞ্জমুখী জাতীয় নাগরিক পার্টি -এনসিপির নেতাকর্মীদের শ্রীমঙ্গলের চা-কন্যা ভাস্কর্যের সামনে আটকে দিয়েছে পুলিশ।

বুধবার ২৯ জুলাই বিকেল ৪টার দিকে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হওয়া এনসিপির নেতাকর্মীদের বহর গাড়ী। শ্রীমঙ্গলের চা-কন্যা ভাস্কর্য এলাকায় পৌঁছালে পুলিশ তাদের গতিরোধ করে।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা নেতাকর্মীদের হবিগঞ্জের দিকে অগ্রসর না হওয়ার অনুরোধ জানান। একই সঙ্গে সার্বিক পরিস্থিতি বিবেচনায় শান্ত ও সংযত থাকার আহ্বান জানান তারা।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, হবিগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে ১৪৪ ধারা জারি থাকায় সেখানে প্রবেশের অনুমতি নেই।

এ সময় এনসিপির নেতাকর্মীরা কিছু সময় চা-কন্যা ভাস্কর্যের সামনে রাস্তে অবস্হান নিচ্ছে এখন পযন্ত।

 আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শ্রীমঙ্গল থানা পুলিশ ওই এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছে। চা-কন্যা ভাস্কর্য ও আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, হবিগঞ্জে জুলাই পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কায় জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।