‘বিজ্ঞান সৃষ্টিতে, বিনাশে নয়’ এই মূলমন্ত্রকে সামনে রেখে আগামী ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে ১৪তম আইএসটিএআরসি সাইন্স ও টেকনোলজি ফেস্টিভ্যাল ২০২৬। আইডিয়াল সাইন্স এন্ড টেকনোলজি এইমিং রিচার্স কাউন্সিল (ISTARC) আয়োজিত তিন দিনব্যাপী এ উৎসব চলবে ৩ অক্টোবর পর্যন্ত।
বিজ্ঞান, প্রযুক্তি, জ্ঞান ও সৃজনশীলতাকে কেন্দ্র করে আয়োজিত এ উৎসবে শিক্ষার্থীদের জন্য থাকছে নানা প্রতিযোগিতা ও প্রদর্শনী। উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে বিভিন্ন অলিম্পিয়াড ও কুইজ।
এ ছাড়া অনলাইন সাবমিশনভিত্তিক বিভিন্ন সেগমেন্টে অংশ নেওয়ার সুযোগ থাকছে শিক্ষার্থীদের। এর মধ্যে রয়েছে ফটোগ্রাফি ও স্কাই-ফাই স্টোরি রাইটিং। পাশাপাশি থাকছে চেজ, রুবিক্স কিউব এবং সার্চ এমং আজ এর মতো সিগনেচার ইভেন্ট।
উৎসবে আরও থাকছে প্রজেক্ট ডিসপ্লে, ওয়াল ম্যাগাজিন ও স্ক্র্যাপবুক এক্সিবিশনসহ বিভিন্ন আয়োজন। এসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিন দিনব্যাপী এ বিজ্ঞান ও প্রযুক্তি উৎসব অনুষ্ঠিত হবে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা-১০০০ প্রাঙ্গণে।
তারিখ: ১–৩ অক্টোবর ২০২৬
স্থান: আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা-১০০০
আয়োজকদের পক্ষ থেকে উৎসবে সবার উপস্থিতি ও সহযোগিতা কামনা করা হয়েছে। তাদের প্রত্যাশা, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিজ্ঞানপ্রেমীদের অংশগ্রহণে এবারের আয়োজন আরও প্রাণবন্ত ও সমৃদ্ধ হয়ে উঠবে।

