...|...|...

ক্যাম্পাস

শিক্ষার্থীদের নিরাপত্তা শঙ্কায় গোবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

গোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, রাত ২:২৬
Shares
শিক্ষার্থীদের নিরাপত্তা শঙ্কায় গোবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শিক্ষার্থীদের নিরাপত্তা শঙ্কায় ক্লাস ও পরীক্ষা দুইদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ৬ষ্ঠ জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সচিব মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।