শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বিভিন্ন এলাকায় আগামী শনিবার (২৮ নভেম্বর) টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ গাছপালা ও ডালপালা কাটার কাজ (রাইট অব ওয়ে ক্লিয়ারেন্স) পরিচালনার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি।
গোসাইরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গোসাইরহাট-১ উপকেন্দ্রের আওতাধীন ৩সি ও ৬এফ ডাবল সার্কিট ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় বিদ্যুৎবিহীন থাকবে ধীপুর, গোসাইরহাট পৌরসভা, বিনটিয়া, হাটুরিয়া, নলমুড়ি, আবুপুর, মিয়ার হাট, চরভূয়াই, দেশভূয়াই, চরমনপুরা ও খুনের চরসহ আশপাশের এলাকা।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। একই সাথে নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নির্ধারিত রক্ষণাবেক্ষণ কার্যক্রমে সহযোগিতা কামনা করা হয়েছে।


