...|...|...

বিশ্ব

শত্রুদের ‘মূল্যবান শিক্ষা’ দেওয়া হয়েছে: গালিবাফ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:২৬
Shares
শত্রুদের ‘মূল্যবান শিক্ষা’ দেওয়া হয়েছে: গালিবাফ

ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ছবি: সংগৃহীত

চলমান সংঘাতে দেশের শত্রুরা সর্বশক্তি দিয়ে আক্রমণ চালিয়েছিল উল্লেখ করে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দাবি করেছেন যে তাদের দেশ শত্রুদের এক ‘মূল্যবান শিক্ষা’ দিয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে তার এই মন্তব্য প্রকাশ করা হয়েছে।

গালিবাফ বলেন, কিন্তু শহিদদের বরকত, আমাদের শহিদ ইমাম এবং আমাদের সশস্ত্র বাহিনী ও প্রিয় জনগণের দৃঢ়তা ও সংকল্পের বদৌলতে আমরা শত্রুকে একটি মূল্যবান শিক্ষা দিতে সক্ষম হয়েছি।

তিনি আরও আশা প্রকাশ করেন যে, শহিদদের সজ্জন পরিবারের দোয়া এবং জাতির সংহতি ও ঐক্যের মাধ্যমে দেশের ঐক্য দিন দিন আরও সুদৃঢ় হবে। মহান আল্লাহর কৃপায় এবং সর্বোচ্চ নেতার দূরদর্শী নেতৃত্বে জাতি বর্তমানের সমস্ত বিপদ ও চক্রান্ত সফলভাবে মোকাবিলা করে জয়ী হবে বলেও মন্তব্য করেন তিনি।