...|...|...

চাকরি

লেক্সপ্লেইন বাংলাদেশে ৫ গবেষক নিয়োগ, আবেদন করতে পারবেন চতুর্থ বর্ষের শিক্ষার্থীরাও

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, রাত ১১:৫২ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৬, রাত ১২:০২
Shares
লেক্সপ্লেইন বাংলাদেশে ৫ গবেষক নিয়োগ, আবেদন করতে পারবেন চতুর্থ বর্ষের শিক্ষার্থীরাও

ছবি: সংগৃহীত

আইন বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য গবেষণা ও পেশাগত অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিচ্ছে লেক্সপ্লেইন বাংলাদেশ। বিচার বিভাগীয় ও বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতিমূলক শিক্ষা উপকরণ তৈরি করতে পাঁচজন একাডেমিক রিসার্চার নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। লেক্সপ্লেইন বাংলাদেশের সিইও মুহম্মদ সজীব প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, এলএলবি চতুর্থ বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের পাশাপাশি উচ্চতর পর্যায়ের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। প্রার্থীদের বাংলাদেশের বিচার বিভাগীয় ও বার কাউন্সিল পরীক্ষার পাঠ্যসূচিভুক্ত গুরুত্বপূর্ণ আইনগত বিষয় সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।

নিয়োগপ্রাপ্তদের দায়িত্ব হবে বিভিন্ন আইনগত বিষয়ে গবেষণা, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে মানসম্মত শিক্ষা উপকরণ তৈরি করা। পাশাপাশি প্রাসঙ্গিক আইন, গুরুত্বপূর্ণ মামলার নজির ও আইনগত নীতিমালা পর্যালোচনা করে পরীক্ষার্থীদের উপযোগী নোট প্রস্তুত করতে হবে।

গবেষণালব্ধ তথ্যের যথার্থতা নিশ্চিত করা এবং জটিল আইনগত বিষয় সহজ ও সুসংগঠিতভাবে উপস্থাপনের দক্ষতাও থাকতে হবে প্রার্থীদের। এসব কাজের মাধ্যমে বিচার বিভাগীয় ও বার কাউন্সিল পরীক্ষার্থীদের প্রস্তুতিতে সহায়ক শিক্ষা উপকরণ তৈরিতে ভূমিকা রাখবেন নিয়োগপ্রাপ্তরা।

আগ্রহী প্রার্থীদের আগামী ২৫ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে জীবনবৃত্তান্তসহ [email protected] ঠিকানায় আবেদন পাঠাতে হবে।

আইন শিক্ষার্থীদের জন্য এ নিয়োগ গবেষণা, আইনগত বিশ্লেষণ ও শিক্ষাসামগ্রী তৈরির বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করতে পারে। বিশেষ করে আইন নিয়ে গবেষণা ও বিশ্লেষণধর্মী লেখালেখিতে আগ্রহীদের জন্য এটি পেশাগত দক্ষতা বিকাশের একটি সম্ভাবনাময় সুযোগ।