...|...|...

চাকরি

শোরুম ইনচার্জ পদে চাকরির সুযোগ, আবেদন ১৩ নভেম্বর পর্যন্ত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, দুপুর ১:৪৭ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬, দুপুর ১:৫৫
Shares
শোরুম ইনচার্জ পদে চাকরির সুযোগ, আবেদন ১৩ নভেম্বর পর্যন্ত

ছবি: সংগৃহীত

র‌্যাংগস‌  ইলেকট্রনিক্স লিমিটেডে চাকরির সুযোগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটি শোরুম ইনচার্জ পদে ১০ জন কর্মী নিয়োগ দেবে। গত ১৪ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে র‌্যাংগস  ইলেকট্রনিক্সে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: র‌্যাংগস  ইলেকট্রনিক্স লিমিটেড

পদের নাম: শোরুম ইনচার্জ

পদসংখ্যা: ১০টি

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: শোরুমে

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকা (মাসিক)

আবেদনের শেষ তারিখ: ১৩ নভেম্বর ২০২৬

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: শোরুমের সার্বিক দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: ৩ থেকে ৫ বছর।

বয়সসীমা: ১৮ থেকে ৪৫ বছর।

বেতন ও সুযোগ-সুবিধা

নির্বাচিত প্রার্থীরা মাসিক ২৫ হাজার থেকে ৩০ হাজার টাকা বেতন পাবেন। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এবং আবেদন করতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১৩ নভেম্বর ২০২৬।