...|...|...

সারাদেশ

লালমনিরহাট সরকারি কলেজ নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, রাত ৮:৫০
Shares
লালমনিরহাট সরকারি কলেজ নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

ছাত্রলীগ নেতা নুরুন্নবী নুর। ছবি: ফেসবুক থেকে নেওয়া

লালমনিরহাট সরকারি কলেজের নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি নুরুন্নবী নুরকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বিএনপির পার্টি অফিস ‘হামার বাড়ি’তে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় নুরুন্নবী নুরকে গ্রেফতার করা হয়েছে।

পরে রবিবার (১৫ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।