...|...|...

জাতীয়

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, রাত ১০:২৫ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৪:২৭
Shares
লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান সাধারণ আবেদনকারীদের মতো নির্ধারিত নিয়ম মেনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন। পরে তিনি লাইনে দাঁড়িয়ে নিজেই ড্রাইভিং লাইসেন্স গ্রহণ করেন।

রোববার (২ আগস্ট) বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অংশ নেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

জানা গেছে, জাইমা রহমান অন্য পরীক্ষার্থীদের মতোই নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করেন। পরীক্ষাকেন্দ্রে যাওয়ার আগে সেখানে উপস্থিত অনেকেই জানতেন না যে, তিনি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার জন্য এসেছেন।

কেন্দ্রে পৌঁছে তিনি সাধারণ পরীক্ষার্থীদের মতো লাইনে দাঁড়িয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এরপর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিয়ম অনুযায়ী ড্রাইভিং লাইসেন্সের প্রক্রিয়া শেষ করেন।