...|...|...

শিক্ষা

রোবটিকস ও স্টেম অলিম্পিয়াডের মিডিয়া পার্টনার টাইমস টুডে

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, রাত ৮:৫৮ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:৩৯
Shares
রোবটিকস ও স্টেম অলিম্পিয়াডের মিডিয়া পার্টনার টাইমস টুডে

সৌজন্য ছবি

রোবটিকস, বিজ্ঞান, গণিত, প্রযুক্তি ও উদ্যোক্তা উদ্ভাবনে দেশের তরুণদের দক্ষতা তুলে ধরতে আগামী ৪ সেপ্টেম্বর ২০২৬ ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (আইইউইউ)-তে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফিবোনাচ্চি আন্তর্জাতিক রোবট ও স্টেম অলিম্পিয়াড ২০২৬’-এর বাংলাদেশ ন্যাশনাল রাউন্ড। মিডিয়া পার্টনার হিসেবে আছে টাইমস টুডে।

একদিনের এই জাতীয় প্রতিযোগিতা ও স্টেম প্রদর্শনীর আয়োজন করছে জেনারেল সায়েন্স অলিম্পিয়াড এবং ফিবোনাচ্চি অলিম্পিয়াড বাংলাদেশ। আয়োজনে আইইউইউ ভেন্যু পার্টনার এবং আইইউইউ রোবটিকস ক্লাব ইভেন্ট পার্টনার হিসেবে যুক্ত রয়েছে। আয়োজকদের প্রত্যাশা, দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৭০০ শিক্ষার্থী এবারের জাতীয় রাউন্ডে অংশ নেবে।

জাতীয় রাউন্ডে থাকছে মোট আটটি প্রধান প্রতিযোগিতা বিভাগ- স্টার্টআপ ও এন্ট্রাপ্রেনারশিপ, লাইন ফলোয়ার রোবটস, সুমো রোবটস, মেজ সলভিং রোবট, ড্রোন র‌্যালি রেসিং, ফুটবট/রোব সকার, গণিত অলিম্পিয়াড ও বিজ্ঞান অলিম্পিয়াড।

গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড ব্যক্তিগতভাবে অনুষ্ঠিত হবে। অন্যদিকে রোবটিকস, প্রজেক্ট শোকেস এবং এন্ট্রাপ্রেনারশিপ বিভাগে একক বা সর্বোচ্চ পাঁচ সদস্যের দল নিয়ে অংশ নেওয়ার সুযোগ রয়েছে।

জাতীয় পর্যায়ে নির্বাচিত ও যোগ্য বিজয়ীরা ফিবোনাচ্চি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। আন্তর্জাতিক ফাইনালটি ইতালির রোমে নভেম্বর ২০২৬-এ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ফিবোনাচ্চি ইন্টারন্যাশনালের অফিসিয়াল তথ্য অনুযায়ী, তাদের রোবট অলিম্পিয়াড আন্তর্জাতিক পর্যায়ে ২৮টির বেশি দেশের অংশগ্রহণের একটি বৈশ্বিক রোবটিকস প্ল্যাটফর্ম হিসেবে পরিচালিত হচ্ছে এবং রোমে নিয়মিত বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হয়।

ফিবোনাচ্চি ইন্টারন্যাশনালের অফিসিয়াল অংশীদার তালিকায় ইউরোপ, যুক্তরাষ্ট্র ও তুরস্কের বেশ কিছু বিশ্বসেরা ও শীর্ষ র‍্যাঙ্কিংয়ের বিশ্ববিদ্যালয় রয়েছে।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো- শিকাগো বিশ্ববিদ্যালয়, মিশিগান বিশ্ববিদ্যালয়, ইটিএইচ জুরিখ, ডেলফট ইউনিভার্সিটি অব টেকনোলজি এবং আরডব্লিউটিএইচ আচেন ইউনিভার্সিটি।

ফিবোনাচ্চির তথ্য অনুযায়ী, এসব বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি ও ভর্তির সুযোগসহ বিভিন্ন একাডেমিক সহযোগিতার সঙ্গে যুক্ত।

জাতীয় রাউন্ডে নির্বাচিত সেরা প্রতিযোগীদের আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণে সহায়তার জন্য মোট ২ লাখ টাকা ট্রাভেল গ্র্যান্ট দেওয়ার ঘোষণা দিয়েছে আয়োজকরা। এছাড়া বিভিন্ন বিভাগে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক, মেধা সনদ এবং বিশেষ পুরস্কারের ব্যবস্থা থাকবে।

৪ সেপ্টেম্বরের অনুষ্ঠানে প্রতিযোগিতার পাশাপাশি থাকবে রোবটিকস প্রদর্শনী, প্রজেক্ট ও রোভার প্রদর্শনী, অতিথিদের বক্তব্য, প্যানেল আলোচনা, নেটওয়ার্কিং সেশন এবং পুরস্কার বিতরণী। ফলে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, রোবটিকস ও বিজ্ঞান ক্লাব, শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রযুক্তি খাতের প্রতিনিধিদের জন্য দিনব্যাপী একটি পূর্ণাঙ্গ স্টেম জমায়েত তৈরি হবে বলে আশা করছেন আয়োজকরা।

বাংলাদেশ থেকে আন্তর্জাতিক পর্যায়ে তরুণ উদ্ভাবকদের অংশগ্রহণ বাড়ানো এবং রোবটিকস, স্টেম শিক্ষা ও উদ্যোক্তা কার্যক্রমকে শিক্ষার্থীদের মধ্যে আরও জনপ্রিয় করার লক্ষ্যেই এই জাতীয় রাউন্ড আয়োজন করা হচ্ছে।

ইভেন্ট ওয়েবসাইট: ইভেন্ট ওয়েবসাইট

সরাসরি নিবন্ধন: সরাসরি নিবন্ধন