...|...|...

খেলা

রিয়ালের মাসসেরা খেলোয়াড় নির্বাচিত এমবাপ্পে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:১২
Shares
রিয়ালের মাসসেরা খেলোয়াড় নির্বাচিত এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পে । ছবি: সংগৃহীত

মৌসুমের শুরুতেই ব্যক্তিগত পুরস্কার জিতলেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফরাসি তারকা। নতুন মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেলেন তিনি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে এমবাপ্পেকে আগস্টের সেরা খেলোয়াড় নির্বাচনের বিষয়টি জানিয়েছে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাব রিয়াল মাদ্রিদ। ২০২৫-২৬ মৌসুমে এখন পর্যন্ত লা লিগায় চার ম্যাচে চার গোল করেছেন এমবাপে। চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে উদ্বোধনী ম্যাচেও দলের হয়ে গুরুত্বপূর্ণ গোলটি করেন তিনি।

পুরস্কার পাওয়ার পর নিজের অনুভূতি জানিয়ে এমবাপ্পে বলেন, মৌসুমের শুরুটা ইতিবাচক হয়েছে। শনিবারের ম্যাচেও সেই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা তার। পাশাপাশি পুরো মৌসুমে রিয়ালের অনেক সাফল্য আসবে বলেও বিশ্বাস করেন ফরাসি ফরোয়ার্ড।

এমবাপ্পে আরও জানান, দলকে নিজের সেরাটা দিয়ে সহায়তা করতে তিনি প্রস্তুত। এই বছর রিয়াল মাদ্রিদ বড় কিছু করতে পারে সেটিও মাঠে প্রমাণ করতে চান তিনি। ক্লাবটির হয়ে খেলতে পারাকে সবসময় আনন্দের বলে উল্লেখ করে এই পুরস্কারকে বিশেষ সম্মান হিসেবেও দেখছেন এমবাপে।

রিয়ালের নতুন খেলোয়াড়দের নিয়েও ইতিবাচক মন্তব্য করেছেন তিনি। এমবাপের মতে, দলে নতুন মুখ যোগ হওয়া সবসময়ই ভালো দিক। নতুন খেলোয়াড়েরা রিয়ালের জার্সির মর্যাদা রক্ষা এবং দলকে সহযোগিতা করার প্রবল আগ্রহ নিয়ে এসেছেন।

নতুনদের দ্রুত দলের সাথে মানিয়ে নেওয়ার ওপরও গুরুত্ব দিয়েছেন এমবাপে। সবাইকে একই লক্ষ্যে এগিয়ে নিতে দ্রুত সমন্বয় গড়ে তোলার চেষ্টা চলছে বলেও জানান তিনি।