...|...|...

খেলা

রিয়ালের আনুষ্ঠানিক পরিচয় পর্বে কুকুরেয়ার আবেগঘন বার্তা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৭:৩৭ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২:৫২
Shares
রিয়ালের আনুষ্ঠানিক পরিচয় পর্বে কুকুরেয়ার আবেগঘন বার্তা

ছবি: সংগৃহীত

গ্রীষ্মের দলবদলে চেলসি থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া বিশ্বকাপজয়ী স্প্যানিশ লেফটব্যাক মার্ক কুকুরেয়াকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিয়েছে লস ব্লাঙ্কোসরা। পরিচয় পর্বে বিশ্বসেরা ক্লাবে আসতে পেরে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

গত জুনের মাঝামাঝি সময়ে চুক্তিটি চূড়ান্ত হলেও আজ ভালদেবেবাসে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের উপস্থিতিতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাকে পরিচয় করিয়ে দেওয়া হয়।

বোর্ডরুমে রিয়াল সভাপতির উপস্থিতিতে ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত ছয় মৌসুমের চুক্তিতে স্বাক্ষর করেন কুকুরেয়া। অনুষ্ঠান শেষে তাকে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের একটি রেপ্লিকা, ঘড়ি এবং ১৭ নম্বর লেখা জার্সি উপহার দেওয়া হয়।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়, নতুন ক্লাবে যোগ দিয়ে কুকুরেয়া বলেন, ‘গ্রীষ্মের এই সময়টা বেশ দীর্ঘ মনে হয়েছিল। অবশেষে বিশ্বের সেরা ক্লাবের জার্সি গায়ে জড়ানোর সময় এসেছে। এটি আমার জন্য অত্যন্ত গর্বের ও সম্মানের।’

পরিচিতি পর্বে ব্যাকগ্রাউন্ডে সাজানো ক্লাবের ১৫টি চ্যাম্পিয়নস লিগ ট্রফি দেখে তিনি আরও বলেন, ‘ট্রফিগুলো দেখা সত্যিই অনুপ্রেরণাদায়ক। আশা করি রিয়ালের হয়ে আমিও একটি চ্যাম্পিয়নস লিগ জিততে পারব। প্রতিপক্ষ হিসেবে বার্নাব্যুতে খেলার কষ্ট আমি জানি, এবার ঘরের মাঠ হিসেবে সেখানে নামতে মুখিয়ে আছি।’