...|...|...

রাজনীতি

রাজধানী থেকে যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেফতার

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, সকাল ১১:৪২
Shares
রাজধানী থেকে যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেফতার

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নড়াইল জেলা শাখার দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২২ নভেম্বর) মিরপুর মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান।

তিনি বলেন, নাশকতার পরিকল্পনার সাথে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।