রাজধানীর খিলগাঁও দক্ষিণ বনশ্রীর একটি বহুতলা ভবনের নিচতলা থেকে মোহাম্মদ শাহাবাজ (২৬) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শাহবাজ দক্ষিণ বনশ্রীর ৩৮ নম্বর বাসার ৯/৫ নম্বর সড়কের এফ ব্লকে বসবাস করতেন। তার বাবার নাম নাজির আহমেদ। তিনি পাকিস্তানের মুলতান জেলার জালালপুর এলাকার বাসিন্দা এবং পেশায় ব্যবসায়ী ছিলেন। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
পুলিশ আরও জানিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ওই বাসায় তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে বাসার দারোয়ান পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।
ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

