...|...|...

রাজধানী

রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেফতার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, সকাল ৮:৩০
Shares
রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেফতার

ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজার থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এমদাদুল হক দাদুলকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। গ্রেফতার হওয়া দাদুলের বয়স ৫৫ বছর।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-মতিঝিল বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, বুধবার (২৫ নভেম্বর) রাত ১১টা ৫৫ মিনিটের দিকে গোয়েন্দা-মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল মগবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় এমদাদুল হক দাদুলকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার দাদুল সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীরের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।