রাজধানীর পল্লবীতে মধুমতী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যার পর পল্লবী থানাধীন মিরপুর-১১ নম্বরের ৯ নম্বর লেনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিল্লাত ক্যাম্প-সংলগ্ন রাস্তায় পার্কিং করা অবস্থায় ওই বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির পল্লবী থানার ওসি মো. হাসান বশির।
তিনি জানান, আগুনে মধুমতী বাসটির আংশিক পুড়ে গেছে।

