রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৫২৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে ৪৬টি মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতারদের মধ্যে রয়েছে মিরপুর বিভাগে ১৫০ জন, তেজগাঁও বিভাগে ৭৩ জন, মতিঝিল বিভাগে ৬৩ জন, ওয়ারী বিভাগে ৫৫ জন, গুলশান বিভাগে ৫০ জন, লালবাগ বিভাগে ৪৭ জন, উত্তরা বিভাগে ৪৬ জন, রমনা বিভাগে ৩৬ জন, গোয়েন্দা বিভাগে চারজন এবং এসআরইউ বিভাগে একজন।
অভিযানকালে তাদের কাছ থেকে ৫ কেজি ২৫৫ গ্রাম গাঁজা, ২৩ হাজার ১৪৬ পিস ইয়াবা, ৮০ বোতল এস্কাফ সিরাপ, একটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার, দুটি ওয়াকিটকি, ছয়টি মোবাইল ফোন, ৩৫০ কেজি স্ক্র্যাপ ক্যাবল ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


