...|...|...

রাজধানী

রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৬, রাত ১:০০
Shares
রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন। ছবি: সংগৃহীত

রাজধানীর নদ্দা এলাকায় রাইদা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রবিবার (২৯ নভেম্বর) রাত ১০টা ২৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে চলে যায় বলে অভিযোগ রয়েছে। মুহূর্তের মধ্যেই আগুন বাসটিতে ছড়িয়ে পড়ে। পরে রাত সাড়ে ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে।

তবে বাসটিতে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান এই কর্মকর্তা।