ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে পরবর্তী ছয় ঘণ্টায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় আকাশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একই সাথে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ।
এদিকে, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
শুক্রবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে। শনিবার (৫ সেপ্টেম্বর) সূর্যোদয় হবে ভোর ৫টা ৪১ মিনিটে।


