...|...|...

রাজধানী

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, সকাল ৬:৩৩ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, সকাল ৯:১৫
Shares
এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

অবিস্ফোরিত ককটেল নিষ্ক্রিয় করছেন পুলিশ সদস্যরা। ছবি: সংগৃহীত

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে তিনটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। পরে পুলিশ অবিস্ফোরিত দুটি ককটেল নিষ্ক্রিয় করে।

এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে তিনটি ককটেল ছুড়ে মারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিক্ষেপ করা ককটেলগুলোর মধ্যে একটি বিস্ফোরিত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসা পুলিশ কর্মকর্তারা অবিস্ফোরিত বাকি দুটি ককটেল নিষ্ক্রিয় করেন।