...|...|...

রাজধানী

রাজধানীতে থানার সামনে ককটেল বিস্ফোরণ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, রাত ১১:২৪ | আপডেট: ৬ নভেম্বর ২০২৬, রাত ১১:৩০
Shares
রাজধানীতে থানার সামনে ককটেল বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

রাজধানীর আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টা ৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতপরিচয় কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ থানা লক্ষ্য করে ককটেল দুটি নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল হক গণমাধ্যমকে জানান, কারা এবং কী উদ্দেশ্যে এই ককটেল নিক্ষেপ করেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।

পুরো বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানান অতিরিক্ত উপকমিশনার ফজলুল হক।