ব্যস্ততা আর দুনিয়াবি দৌড়ঝাঁপের মাঝে আমরা অনেক সময় এমন কিছু সহজ আমল ভুলে যাই, যেগুলো আমাদের আত্মিক প্রশান্তি ও জীবনের বরকতের মূল চাবিকাঠি। প্রতিদিনের জীবনযাপনে নামাজ, দুয়া, কোরআন ও সৎকর্মের সমন্বয় ঘটালে জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। জীবনের গতি বদলে দিতে পারে প্রতিদিনের মাত্র কয়েকটি অভ্যাস।
রহমত ও বরকতের দরজা খুলে দেয়—এমন ১২টি আমল এক নজরে দেখে নিন।
১. সময়মত নামাজ আদায়।
২. প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসী।
৩. সকাল-সন্ধ্যা ও ঘুমের আগে মাসনুন আমল।
৪. প্রতিদিন কিছু অংশ কোরআন তিলাওয়াত।
৫. ইশরাকের নামাজ।
৬. বিতরের নামাজ বাদ দেবেন না।
৭. জুমআর দিন সূরা কাহাফ।
৮. রাতের শেষাংশে আল্লাহর কাছে রোনাজারি করা।
৯. আযান ও ইকামতের মাঝে দুয়া করা।
১০. পিতামাতার আনুগত্য।
১১. সাদাকাহ করা।
১২. দরূদ পড়া।
প্রতিদিনের ব্যস্ত রুটিনে এই ১২টি আমল যুক্ত করতে পারলে জীবনে আত্মিক প্রশান্তি ও বরকত ফিরে আসা সময়ের ব্যাপার মাত্র। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার এবং নিয়মিত আমল করার তাওফিক দান করুন। আমিন।
সংগৃহীত


