...|...|...

সারাদেশ

রবীন্দ্রনাথের ছবিতে কালি লেপনের প্রতিবাদে মোমবাতি প্রজ্বালন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, রাত ১০:১৮
Shares
রবীন্দ্রনাথের ছবিতে কালি লেপনের প্রতিবাদে মোমবাতি প্রজ্বালন

ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমি চত্বরে প্রতিবাদ কর্মসূচি। ছবি: টাইমস টুডে

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি লেপনের ঘটনার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মোমবাতি প্রজ্বালন, কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনের মাধ্যমে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন সামাজিক-নাগরিক সংগঠনের প্রতিনিধিরা।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে জেলা শিল্পকলা একাডেমি  চত্বরে আধা ঘণ্টারও বেশি সময় ধরে এ কর্মসূচি চলে। সাংস্কৃতিক সংগঠন ‘সোনালী সকাল’ এ কর্মসূচির আয়োজন করে।

সোনালী সকালের প্রতিষ্ঠাতা ফাহিম মুনতাসীরের পরিচালনায় আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা সংহতি প্রকাশ করেন। এ সময় মোমবাতি প্রজ্বালনের পাশাপাশি কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি লেপনের ঘটনার প্রতিবাদ জানানো হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক আবদুন নূর, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সভাপতি অধ্যাপক মানবর্দ্ধন পাল, সহসভাপতি চিকিৎসক অরুনাভ পোদ্দার ও সাধারণ সম্পাদক অধ্যাপক মাসুদুর রহমান, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী স্বপন, সংগঠক আহমেদ হোসেন, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি সাথী চৌধুরী, তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ, খেলাঘরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার এবং তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক মো. সুজন সরকার।

এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠক আনিসুর রহমান, সোনালী সকালের সাধারণ সম্পাদক রুপম রূপ, কবির কলমের সভাপতি কবি তিতাস হুমায়ুন, ছাত্রমৈত্রীর সংগঠক জুবায়েদ আহমেদ, গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আহ্বায়ক শাহজাহান সোহেল, অক্ষর আলাপন পাঠচক্রের সভাপতি সাইফুল ইসলাম, ছাত্র ইউনিয়নের আহ্বায়ক ওমর ফারুক এবং চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক ইমাম হোসেন রাফি।

কর্মসূচিতে কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন ফাহিমা সুলতানা, মোজাম্মেল আহমেদ, বশির আহমেদ, ফাইয়াজ ফারসিদ মুবিন, মীম আক্তার, মার্জিয়া আক্তার ও তাউসিদ আলম তাজিম।