...|...|...

জাতীয়

রংপুরের পুলিশ কমিশনার বদলি

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, রাত ৮:৩৮ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:১৪
Shares
রংপুরের পুলিশ কমিশনার বদলি

রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) সদ্য সাবেক কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ।

আলোচিত চার খুনের ঘটনার পর রংপুর মহানগর পুলিশ (আরপিএমপি) কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদকে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মাহবুবুর রশিদ।

মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ১২ আগস্ট রংপুর মহানগর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আব্দুল মাবুদ। দায়িত্ব নেওয়ার মাত্র ১৩ দিনের মাথায় তাকে বদলি করা হলো।

উল্লেখ্য, রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী ও সন্তানসহ চারজনকে হত্যার ঘটনায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় গত ২৩ আগস্ট সংবাদ সম্মেলনে এসে দুই যুবককে আটকের তথ্য জানান তৎকালীন আরপিএমপি কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ।

সংবাদ সম্মেলনে চারজনকে হত্যার ঘটনার বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন এই পুলিশ কর্মকর্তা।