...|...|...

খেলা

যে কারণে বিরাট-আনুশকা লন্ডনে স্থায়ী সংসার করবেন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:১২ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:৩১
Shares
যে কারণে বিরাট-আনুশকা লন্ডনে স্থায়ী সংসার করবেন

ছবি: সংগৃহীত

ভারত ছেড়ে লন্ডনে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলি আনুশকা শর্মা এমন আলোচনা বেশ কিছুদিন ধরেই চলছে। তবে কেন দেশ ছেড়ে বিদেশে গিয়ে নতুন জীবন বেছে নিলেন এই তারকা দম্পতি, সেই প্রশ্নের উত্তর এবার সামনে এসেছে। মূলত তারকাখ্যাতির বাইরে গিয়ে ব্যক্তিগত জীবন উপভোগ করা এবং সন্তানদের তুলনামূলক নিরিবিলি পরিবেশে বড় করতেই তারা লন্ডনকে বেছে নিয়েছেন বলে জানা গেছে।

সম্প্রতি এক পডকাস্টে বিষয়ে কথা বলেছেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের স্বামী চিকিৎসক . শ্রীরাম নেনে। বিরাট-আনুশকার লন্ডনে চলে যাওয়া প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, নিয়ে একসময় আনুশকার সাথেও তার আলোচনা হয়েছিল। তার বক্তব্যের পরই দম্পতির লন্ডনে বসবাসের কারণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

. নেনের ভাষ্য অনুযায়ী, ভারতে বিরাট আনুশকার জনপ্রিয়তা এতটাই বেশি যে স্বাভাবিক জীবনযাপন করা তাদের জন্য কঠিন হয়ে উঠেছিল। বাইরে বের হওয়া, রেস্তোরাঁয় যাওয়া কিংবা পরিবারের সাথে ব্যক্তিগত সময় কাটানোর সময়ও তাদের ঘিরে থাকত ভক্ত ক্যামেরার উপস্থিতি।

বিশেষ করে সন্তানদের বেড়ে ওঠার বিষয়টি তাদের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অতিরিক্ত প্রচার, ক্যামেরার নজর এবং মানুষের কৌতূহল থেকে সন্তানদের দূরে রেখে স্বাভাবিক পরিবেশে বড় করতে চেয়েছেন বিরাট-আনুশকা।

ভারতে থাকাকালে ব্যক্তিগত সময়ও অনেকটা জনসমক্ষে চলে আসত। ফলে খ্যাতির চাপ থেকে কিছুটা দূরে গিয়ে নিজেদের মতো করে জীবন কাটানোর সুযোগ খুঁজছিলেন তারা। . নেনের মতে, লন্ডনে সেই ব্যক্তিগত পরিসর স্বাধীনতা পাওয়া সম্ভব।

কারণেই পরিবারের জন্য শান্ত তুলনামূলক গোপনীয় জীবন নিশ্চিত করতে লন্ডনকে উপযুক্ত জায়গা হিসেবে বেছে নিয়েছেন বিরাট কোহলি আনুশকা শর্মা বলে জানিয়েছেন . শ্রীরাম নেনে।