...|...|...

জাতীয়

যে কারণে অধিবেশনের প্রথম দিনেই ওয়াকআউট করল বিরোধী দল

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, রাত ৯:১৯ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৫:৪৫
Shares
যে কারণে অধিবেশনের প্রথম দিনেই ওয়াকআউট করল বিরোধী দল

ছবি: সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরুর প্রথম দিনেই ওয়াকআউট করেছে বিরোধী দল।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সরকারের বিরুদ্ধে পরিপূর্ণ সংস্কারকে পাশ কাটিয়ে আংশিক সংস্কারের অভিযোগ তুলে ওয়াকআউট করে দলটি।

এর অংশ হিসেবে আজ জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল উত্থাপন পর্ব থেকে বিরোধী দল ওয়াকআউট করেন।

সংসদে বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব নিষ্পত্তির পর আইনপ্রণয়ন কার্যক্রম শুরুর আগে বিরোধী দলীয় সদস্য ডা. শফিকুর রহমান পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদ ও সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি নিয়ে কথা বলেন।

সংবিধান সংস্কার পরিষদ গঠন না হওয়ার কঠোর সমালোচনা করেন বিরোধীদলীয় নেতা।