...|...|...

সারাদেশ

যুবলীগের কেন্দ্রীয় নেতার অবস্থানের খবরে হোটেল ঘিরে পুলিশের অভিযান

সিলেট প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, রাত ৩:৪১
Shares
যুবলীগের কেন্দ্রীয় নেতার অবস্থানের খবরে হোটেল ঘিরে পুলিশের অভিযান

ছবি: টাইমস টুডে

সিলেট নগরীর জল্লারপাড় এলাকার একটি হোটেলে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় এক নেতা অবস্থান করছে-এমন খবরের ভিত্তিতে অভিযান চালাচ্ছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) গভীর রাতে হোটেলটি ঘিরে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রাত পৌনে ১টার দিকে নগরীর জল্লারপাড় এলাকার হোটেল গ্র্যান্ড প্লাসে এ অভিযান শুরু হয়। কোতোয়ালি মডেল থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে গঠিত কয়েকটি দল অভিযানে অংশ নিয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম এবং কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাঈনুল জাকিরের নেতৃত্বে অভিযান পরিচালিত হচ্ছে।

প্রতিবেদন লেখা পর্যন্ত হোটেলটিতে পুলিশের অভিযান চলছিল। তবে অভিযানের কারণ, যুবলীগের ওই কেন্দ্রীয় নেতার পরিচয় কিংবা অভিযানে কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।