...|...|...

বিশ্ব

যুদ্ধের মধ্যেই ইরানের তেলমন্ত্রীর পদত্যাগ, কারণ নিয়ে ধোঁয়াশা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, রাত ১২:৪৮ | আপডেট: ৫ অক্টোবর ২০২৬, রাত ১২:৫৫
Shares
যুদ্ধের মধ্যেই ইরানের তেলমন্ত্রীর পদত্যাগ, কারণ নিয়ে ধোঁয়াশা

ইরানের তেলমন্ত্রী মহসেন পাকনেজাদ। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গত সাত মাস ধরে চলা যুদ্ধের প্রভাবে ইরানের অর্থনীতির ওপর ক্রমাগত চাপ বাড়ছে। এমন কঠিন পরিস্থিতির মধ্যেই হঠাৎ পদত্যাগ করেছেন দেশটির তেলমন্ত্রী মহসেন পাকনেজাদ। রবিবার (৪ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তার পদত্যাগের খবর নিশ্চিত করেছে।

তবে ঠিক কী কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। প্রেসিডেন্ট দফতরের এক কর্মকর্তার বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট ডা. মাসুদ পেজেশকিয়ান তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

পাকনেজাদের জায়গায় ভারপ্রাপ্ত তেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন হামিদ বোভার্দ। তিনি সরকার-নিয়ন্ত্রিত ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির (এনআইওসি) প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের সদস্য ইরানের তেলমন্ত্রী হিসেবে ২০২৪ সালের আগস্টে দায়িত্ব নিয়েছিলেন মহসেন পাকনেজাদ। তবে তার পদত্যাগের খবর প্রকাশের ঠিক আগেই রাষ্ট্রীয় গণমাধ্যমে তার একটি বক্তব্য প্রচার করা হয়।

সেখানে দেশের তেল রফতানি ও আয় নিয়ে আশাবাদ প্রকাশ করে পাকনেজাদ বলেন, “আমরা যে পরিমাণ তেল বিক্রি করেছি, তার আয় এখনো আসছে এবং সৃষ্টিকর্তা চাইলে ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”

তবে গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার প্রায় দুই বছরের মাথায় কেন পাকনেজাদ পদত্যাগ করলেন, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি ইরান সরকার।