...|...|...

বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরানের বিচ্ছিন্ন পাল্টাপাল্টি হামলা থেকে বড় সংঘাতের শঙ্কা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:২৭
Shares
যুক্তরাষ্ট্র-ইরানের বিচ্ছিন্ন পাল্টাপাল্টি হামলা থেকে বড় সংঘাতের শঙ্কা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিচ্ছিন্ন হামলা-পাল্টা হামলা থেকে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সীমিত পাল্টাপাল্টি হামলাও ভুল হিসাব বা সিদ্ধান্তের কারণে বিস্তৃত যুদ্ধে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন এক মার্কিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেনেসি অ্যাট চাটানুগার অধ্যাপক সাঈদ গোলকার আলজাজিরাকে বলেন, দুই পক্ষই পূর্ণমাত্রার যুদ্ধ এড়াতে চাইতে পারে। তবে পরিস্থিতির সবচেয়ে বড় ঝুঁকি হলো ভুল হিসাব।

তার মতে, চাপ বাড়াতে ইরান সমুদ্রপথ ও আঞ্চলিক এলাকায় সীমিত উত্তেজনা অব্যাহত রাখতে পারে। অন্যদিকে, এর জবাবে সামরিক পদক্ষেপ নিতে পারে ওয়াশিংটন। এ ধরনের পাল্টাপাল্টি পদক্ষেপ শেষ পর্যন্ত এমন এক বড় সংঘাতের জন্ম দিতে পারে, যা শুরুতে কোনো পক্ষই চায়নি।

এদিকে হামলা বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে কূটনৈতিক প্রচেষ্টা এখনো অচলাবস্থায় রয়েছে। ইরানের নেতারা ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার কথা পুনর্ব্যক্ত করেছেন।

এ অবস্থায় দুই দেশের মধ্যে সীমিত সামরিক উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।