...|...|...

খেলা

মোস্তাফিজ ছাড়াও আইপিএলে খেলতে আগ্রহী যে ৬ বাংলাদেশি ক্রিকেটার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, দুপুর ১:৩০
Shares
মোস্তাফিজ ছাড়াও আইপিএলে খেলতে আগ্রহী যে ৬ বাংলাদেশি ক্রিকেটার

ছবি: সংগৃহীত

ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী মিনি নিলামে অংশ নিতে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। আগামী ১৬ ডিসেম্বর এই নিলাম অনুষ্ঠিত হবে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুড*র প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মোস্তাফিজ ছাড়াও একই নিলামে নাম লেখাতে যাচ্ছেন নাহিদ রানা, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের মতো আরও ছয় বাংলাদেশি ক্রিকেটার।

এর আগে আইপিএলে মোস্তাফিজের দলবদল ঘিরে বড় ধরনের নাটকীয়তা তৈরি হয়েছিল। সর্বশেষ মিনি নিলামে ২ কোটি রুপি ভিত্তিমূল্য থেকে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে তীব্র লড়াই শেষে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে টেনেছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এর মধ্য দিয়ে তিনি আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি খেলোয়াড়ে পরিণত হন।

তবে চলতি বছরের জানুয়ারিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে মোস্তাফিজকে দল থেকে ছেড়ে দেয় কেকেআর। এই ঘটনা ঘিরে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। এর জেরে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নিরাপত্তার শঙ্কা জানিয়ে বিসিবি ম্যাচগুলো সহ-আয়োজক শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তা প্রত্যাখ্যান করে। ফলে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয় বাংলাদেশ, আর বদলি দল হিসেবে সুযোগ পায় স্কটল্যান্ড।