...|...|...

সারাদেশ

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলের

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, বিকেল ৩:০১
Shares
মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলের

ছবি: সংগৃহীত

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও তার ৬ বছর বয়সী ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় এক নারীও গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে কেন্দুয়া-নেত্রকোণা সড়কের দুর্গাপুর লাহিড়ী বাড়ি মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাহমুদুল হক শাহীন (৪০) ও তার ছেলে রাজিন (৬)। শাহীন কেন্দুয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন। তাদের বাড়ি কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের আমতলী গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দুয়া-নেত্রকোণা সড়কের দুর্গাপুর লাহিড়ী বাড়ি মোড়ে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাবা ও ছেলেসহ এক নারী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত নারীও গুরুতর অবস্থায় রয়েছেন। তবে আহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত বাবা ও ছেলের মরদেহ বর্তমানে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।