...|...|...

চাকরি

মার্কেটিং বিভাগে নিয়োগ দেবে এসিআই মোটরস, কর্মস্থল ঢাকা

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, সকাল ১১:৫২
Shares
মার্কেটিং বিভাগে নিয়োগ দেবে এসিআই মোটরস, কর্মস্থল ঢাকা

ছবি: সংগৃহীত

এসিআই মোটরস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ডিজিটাল মার্কেটিং বিভাগ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। এরই মধ্যে ২৯ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: এসিআই মোটরস লিমিটেড
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
বিভাগ: ডিজিটাল মার্কেটিং 
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা কমিউনিকেশনস বিষয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: মেটা, গুগল, ইউটিউব এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে পেইড বিজ্ঞাপন ক্যাম্পেইন পরিকল্পনা ও পরিচালনায় দক্ষতা। 
অভিজ্ঞতা: কমপক্ষে ৪ থেকে ৭ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা (তেজগাঁও)
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, কর্মক্ষমতা বোনাস, বিমা, মুনাফার অংশ, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।