...|...|...

চাকরি

অ্যাপেক্স ট্যানারিতে চাকরির সুযোগ, বিমাসহ আছে প্রভিডেন্ট ফান্ড

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, সকাল ১১:২৫
Shares
অ্যাপেক্স ট্যানারিতে চাকরির সুযোগ, বিমাসহ আছে প্রভিডেন্ট ফান্ড

ছবি: সংগৃহীত

অ্যাপেক্স ট্যানারি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ফিনিশিং বিভাগ লেদার টেকনোলজিস্ট পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। এরই মধ্যে ২৬ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত। 

প্রতিষ্ঠানের নাম: অ্যাপেক্স ট্যানারি লিমিটেড
পদের নাম: লেদার টেকনোলজিস্ট
বিভাগ: ফিনিশিং
পদসংখ্যা: ১টি 

শিক্ষাগত যোগ্যতা: লেদার ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি 
অন্যান্য যোগ্যতা: চামড়ার ধরন এবং ক্রেতার প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে সঠিক ফিনিশিং প্রক্রিয়া নির্বাচনে দক্ষতা। ফিনিশিং অপারেটর এবং সুপারভাইজারদের গুণমান এবং প্রক্রিয়া মান সম্পর্কে প্রশিক্ষণ দেয়ার দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ থেকে ৮ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: ২৬ থেকে ৩৫ বছর 

কর্মস্থল: যেকোনো জায়গায় 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, জীবন ও স্বাস্থ্য বিমা, অ্যাপেক্স ফ্যামিলি ডিসকাউন্ট (পরিবারভিত্তিক ছাড়)। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২৬ ডিসেম্বর ২০২৬