...|...|...

চাকরি

জনবল নিয়োগ দেবে মেঘনা গ্রুপ

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, সকাল ১০:৫৩
Shares
জনবল নিয়োগ দেবে মেঘনা গ্রুপ

ছবি: সংগৃহীত

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির স্টোর (মেঘনা রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস লিমিটেড, কারখানা) বিভাগ এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। এরই মধ্যে ২৮ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত। 

প্রতিষ্ঠানের নাম: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ
বিভাগ: স্টোর (মেঘনা রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস লিমিটেড, কারখানা)
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট বিষয়ে এমকম অথবা অ্যাকাউন্টিংয়ে এমবিএ। 

অন্যান্য যোগ্যতা: স্টোর/ওয়্যারহাউস এবং ইনভেন্টরি ব্যবস্থাপনার বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে। 
ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যার সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান। সঠিকভাবে ইনভেন্টরি ট্র্যাক করার এবং প্রতিবেদন (report) তৈরি করার সক্ষমতা থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড (Microsoft Word), এক্সেল (Excel) এবং ইমেইল যোগাযোগের ক্ষেত্রে ব্যবহারিক অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় মৌখিক ও লিখিত যোগাযোগের ভালো দক্ষতা। 

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: কুমিল্লা

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২৮ ডিসেম্বর ২০২৬